দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএস/